পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে গরীব-দুঃখী ও অসহায় কর্মহীন প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন থানা যুবলীগ। শনিবার গভীর রাতে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে নিজস্ব অর্থায়নে এসব খাবার তুলে দেন মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান বুলেট ও যুগ্ন আহ্বায়ক মাসুদ রানা।প্রত্যেক পরিবারেকে ১০ কেজি চাল, ১ কেজি ছোলাবুট, ১ কেজি চিনি, ৫০ গ্রাম ভ‚সি, এক প্যাকেট ট্যাং, ১কেজি মুড়ি, ১কেজি খেজুর ও ১ কেজি চিরা বিতরন করা হয়। মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান বুলেট আকন বলেন পর্যায়ক্রমে মহিপুর থানার সকল ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে এসব খাবার বিতরন করা হবে।
Please follow and like us: