, || - ||

গরীব ও অসহায় মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখছে ‘আমরা সবাই পরতীর সন্তান গ্রুপ’

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

ফারুক আল শারাহ:-  কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম ‘পরতী’। শিক্ষা, সংস্কৃতিতে এ গ্রামটি সাফল্যের পথে এগিয়ে চলেছে। দেশ-প্রবাসে অবস্থানরত এ গ্রামের প্রতিটি মানুষের স্বপ্ন ‘পরতী’ গ্রামকে একটি আলোকিত গ্রাম হিসেবে গড়ে তোলার। তাই দলমতের উর্ধ্বে থেকে গ্রামের অধিকাংশ মানুষ সুখে-দুঃখে একে অন্যের পাশে দাঁড়ান। এ গ্রামের শিক্ষিত ও যুব সম্প্রদায়ের একটি অংশ বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। তারা কষ্টার্জিত অর্থ দিয়ে যেমনি পরিবারের মুখে হাসি ফোটান তেমনি সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার কল্যাণে ভূমিকা রাখেন। এমন মেধাবী ও তারুণ্যদীপ্ত প্রবাসীদের প্রাণের সংগঠন ‘আমরা সবাই পরতীর সন্তান গ্রুপ’। এটি একটি অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন। ২০১৭ সালের ৪ মার্চ পরতী গ্রামের কয়েকজন প্রবাসীর আন্তরিক প্রচেষ্টায় সংগঠনটি যাত্রা শুরু করে। বর্তমানে এ সংগঠনের সাথে অর্ধ শতাধিক প্রবাসী সম্পৃক্ত রয়েছেন। এ সংগঠনের প্রতিটি সদস্যই হৃদয়ে ধারণ করেন পরতী গ্রামকে সুখী, সমৃদ্ধ ও উন্নয়নশীল আদর্শে গ্রামে রূপান্তরের স্বপ্ন।
সংগঠনটি যাত্রা শুরুর মাত্র ৬ মাসে কল্যাণমুখী কর্মকা-ের মাধ্যমে এলাকায় চমক সৃষ্টি করে। ২০১৭ সালের ২৩ অক্টোবর এ গ্রামের ভাগ্য বিড়ম্বিত মানুষের কল্যাণে প্রায় ৭ লাখ টাকা অনুদান প্রদান করা হয়। এছাড়াও ২০১৭ সালে পবিত্র রমজান মাসে ১৭০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, মাহে রমজানে পরতী গ্রামের ৭টি মসজিদে সহীহ শুদ্ধভাবে কোরআন ও নামাজ শিক্ষার আয়োজন, হতদরিদ্র অসহায় মানুষকে ঘর প্রদান, গরীব ও মেধাবীদের শিক্ষা অর্জনে সহযোগিতা, কন্যাদায়গ্রস্ত মেয়ের বিয়েতে সহায়তা, চিকিৎসা বঞ্চিতদের চিকিৎসা সহায়তা সহ সমাজ ও মানবতার কল্যাণে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় মাহে রমজাহ উপলক্ষে ‘আমরা সবাই পরতীর সন্তান গ্রুপ সন্তান’ এর উদ্যোগে এলাকার ২৩০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ও দুইটি এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করেন নবগঠিত লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে.এম ইয়াসির আরাফাত। বিশেষ অতিথি ছিলেন ভুলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক।
বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কবির হোসেন মজুমদার এর পিতা হাজী আবদুল খালেক মজুমদার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরতী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রব, মোঃ আবুল বাশার মেম্বার (পাঞ্জাব) মোঃ আবুল কালাম, মো: ইয়াকুব আলী, মোঃ ইকবাল হোসেন বাদল, জসিম, সফিউল , ইসমাইল, মোঃ জাফর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে.এম মোঃ ইয়াসির আরাফাত বলেন- ‘আমরা সবাই পরতীর সন্তান গ্রুপ’ নামক অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের কল্যাণে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাতে আমি অভিভূত। মানবতার কল্যাণে সংগঠনটি সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি মাদকমুক্ত সমাজ ব্যবস্থা গঠনে ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজিত অনুষ্ঠানে মাইকে প্রবাসী দানশীল ও সাংগঠানিক ব্যক্তিদের কয়েকজনের নাম উল্লেখ করে তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়। এমন দানশীল ব্যক্তিরা হলেন- লাকসাম-মনোহরগঞ্জ কৃতি সন্তান, সৌদি আরব প্রবাসী আলহাজ্ব মিজানুর রহমান সুমন, মোঃ কবির হোসেন মজুমদার (সৌদি আরব প্রবাসী), মো: শাহিন (সাউথ আফ্রিকার বিশিষ্ট ব্যবসায়ী), ইসমাঈল হোসেন (এডমিন-সৌদি আরাব), মিজানুর রহমান (কাতার প্রবাসী), আবুল খায়ের (কুয়েত প্রবাসী), জাফর আহমেদ (আইটি গ্রাফিক্স-কাতার প্রবাসী), মোঃ ইউনুছ (এডমিন-কাতার প্রবাসী), মো: সোহেল (দুবাই প্রবাসী) সহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে পরতী, পাঞ্জাব এবং জামিরা গ্রামের ২৩০টি গরীব ও অসহায় পরিবারের মধ্যে এবং দুইটি এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবারের মাঝে বুট, মুড়ি, খেজুর, পেয়াজ, তৈল, চিনি, সেমাই ট্যাংকসহ প্রায় ১০ কেজি বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও স্কুল, মাদ্রাসার ২৫ জন কৃতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
‘আমরা সবাই পরতীর সন্তান গ্রুপ’ এর এমন ব্যতিক্রম উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
একনজরে ‘আমরা সবাই পরতীর সন্তন গ্রুপ’ এর সদস্যবৃন্দ:
নবগঠিত লালমাই উপজেলার মেধাবীদীপ্ত প্রবাসীদের অনলাইন ভিত্তিক প্রিয় সংগঠন ‘আমরা সবাই পরতী সন্তান গ্রুপ’। স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক এ সংগঠনের প্রতিটি সদস্যই সুন্দর আগামী নির্মিাণের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ২০১৭ সালের ৪ মার্চ হাতেগোনা কয়েকজন প্রবাসীর আন্তরিক প্রচেষ্টায় এ সংগঠনটি যাত্রা শুরু করলেও স্বল্প সময়ের ব্যবধানে এটি একটি মডেল সংগঠনে পরিণত হতে চলেছে। সংগঠনের কর্মকা-ে উদ্বুদ্ধ হয়ে বিশ্বের বিভিন্ন স্থানের প্রবাসীরা এ সংগঠনের সাথে সম্পৃক্ত হচ্ছেন। এ সংগঠনের বিশেষত্ব হচ্ছে- প্রত্যেক সদস্যের এখানে সমানাধিকার রয়েছে। প্রত্যেকে একে অন্যের পরিপূরক। ‘আমরা সবাই পরতীর সন্তান গ্রুপ’ এর বর্তমান সদস্য সংখ্যা অর্ধ শতাধিক। তাদের মধ্যে রয়েছেন- সৌদি আরব প্রবাসী ইসমাইল হোসেন, সৌদি আরব প্রবাসী আলহাজ্ব মোঃ মিজানুর রহমান সুমন, কুয়েত প্রবাসী আবুল খায়ের, কাতার প্রবাসী জাফর আহমেদ রাজন, কাতার প্রবাসী ইউনুস মিয়া, কাতার প্রবাসী মিজানুর রহমান, সৌদি আরব প্রবাসী সোলায়মান, সৌদি আরব প্রবাসী জহিরুল ইসলাম, সৌদি আরব প্রবাসী আবদুর রাজ্জাক, দুবাই প্রবাসী মাসুদ রানা চৌধুরী, দুবাই প্রবাসী সোহেল খান, সৌদি আরব প্রবাসী কবির হোসেন মজুমদার, সৌদি আরব প্রবাসী মোশারফ হোসেন, দক্ষিণ আফ্রিকা প্রবাসী শাহিন, সৌদি আরব প্রবাসী লোকমান হোসেন, সফিউল আলম সফি, সৌদি আরব প্রবাসী রবিউল হোসেন, কুয়েত প্রবাসী জাহাঙ্গীর হাসান, দুবাই প্রবাসী আবুল বাশার, জসিম উদ্দীন, সৌদি আরব প্রবাসী আদম সফি উল্লাহ, সৌদি আরব প্রবাসী সফি উল্লাহ, কুয়েত প্রবাসী এয়াকুব, বাহরাইন প্রবাসী সফিউল আলম স্বপন, কুয়েত প্রবাসী শহিদুল ইসলাম, মালয়েশিয়া প্রবাসী আনোয়ার হোসেন, বাহরাইন প্রবাসী আনোয়ার হোসেন, দুবাই প্রবাসী লোকমান হোসেন, মোঃ তাজুল ইসলাম, দুবাই প্রবাসী অহিদ, দুবাই প্রবাসী ইসমাইল হোসেন, বাহরাইন প্রবাসী মিজান, বাহরাইন প্রবাসী ইলিয়াছ, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আলী, দুবাই প্রবাসী আবদুল কাদের, বাহরাইন প্রবাসী মিলন, কুয়েত প্রবাসী ওসমান গণি সুজন, লন্ডন প্রবাসী আনোয়ার হোসেন, ইতালি প্রবাসী আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন, সৌদি আরব প্রবাসী দিদার, মালয়েশিয়া প্রবাসী আবু তাহের, খোরশেদ আলম, বাদল খান, রুবেল খান, সৌদি আরব প্রবাসী আলমগীর, নুরুন্নবী, সৌদি আরব প্রবাসী সফিকুর রহমান, সৌদি আরব প্রবাসী রাশেদ, দুবাই প্রবাসী ফারুক হোসেন, কাতার প্রবাসী জহির, কাতার প্রবাসী বারিক, কাতার প্রবাসী শাহজাহান, দুবাই প্রবাসী সামছুল হক, বাহরাইন প্রবাসী সাদেক, দুবাই প্রবাসী বিল্লাল, দুবাই প্রবাসী মনির, জাফর, দুবাই প্রবাসী রাশেদ, দুবাই প্রবাসী রুবেল, কুয়েত প্রবাসী হেলাল।

Please follow and like us: