গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় বুধবার করোনা ভাইরাসে নতুন করে আরও ২ জন আক্রান্ত হয়েছে। তারমধ্যে একজন চিকিৎসকও রয়েছে। জেলায় সর্বমোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৬২ জন। এরমধ্যে তিনজন মারা গেছে। ৩৭ জন গাইবান্ধা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন আইসোলেসনে রয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত ২২ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
গত ২৪ ঘন্টায় বুধবার করোনা ভাইরাস সন্দেহে নানা উপসর্গে নতুন করে ৪১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৩ জন। ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। জেলায় ৪৫৩ জন চিকিৎসাধীন রোগী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এরমধ্যে সুন্দরগঞ্জে ১৩, গোব্দিন্দগঞ্জে ১২৪, সদরে ৭৯, ফুলছড়িতে ৯৯, সাঘাটায় ৭৬, পলাশবাড়িতে ১৮ ও সাদুল্যাপুর উপজেলায় ৪৪ জন। করোনার এই সময় কালে জেলা জুড়ে ১ লাখ ৯৫ হাজার ৮’শত পরিবারকে ও ১৫ হাজার শিশুকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
, || - ||
গাইবান্ধায় করোনায় নতুন করে ২ জনসহ মোট আক্রান্ত ৬২
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।
Please follow and like us: