, || - ||

গাইবান্ধায় কর্মীরহাতের প্রয়াত সাধারণ সম্পাদক সাবুর শোকসভা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।
দেশ বরেণ্য সাহিত্যিক, ছড়াকার, সাংবাদিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কর্মীরহাতের সাধারণ সম্পাদক প্রয়াত আবু জাফর সাবুর স্মরণে গতকাল বৃহস্পতিবার এক শোকসভা অনুষ্ঠিত হয়। সংস্থার সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম খোকনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ হক্কানী, সুলতান উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সামিউল ইসলাম পিপলু, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাবু, নির্বাহী সদস্য মোঃ আলমগীর কবির বাদল, মোঃ আনিছুল হক দুলু, অ্যাড. সরদার বোকনুজ্জামান পলাশ, পিন্টু ভট্টাচার্য,  আজীবন সদস্য দিলরুবা পারভীন ঝর্ণা, সদস্য এ টি এম ফরহাদ হোসেন, মোঃ হামিদ কলিম, মোঃ মাহফুজুর রহমান, মোঃ খায়রুজ্জামান দুদু, ডা. মোঃ ফজলুর রহমান ও কর্মীরহাতের ব্যবস্থাপক মাহমুদুল হক প্রমুখ।
বক্তারা প্রয়াত আবু জাফর সাবুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, তিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারী এবং কর্মজীবনে একজন সফল ব্যক্তি ছিলেন এবং তার মৃত্যুতে কর্মীরহাতের অপূরণীয় ক্ষতি হয়েছে। আলোচনার শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
Please follow and like us: