, || - ||

গাইবান্ধায় ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

গাইবান্ধায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি’র ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮মার্চ) সকাল ১১টায় এ উপলক্ষে জেলা সিপিবি কার্যালয়ে ক্ষেতমজুর সমিতি গাইবান্ধা জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী একরাম হোসেন বাদলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ক্ষেতমজুর সমিতি’র কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান মইশাল, ক্ষেতমজুর সমিতি সদর উপজেলা সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, গোবিন্দগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী মিলন, ক্ষেতমজুর নেতা গোলজার হোসেন, আজম আলী ও দেলোয়ার হোসেন প্রমুখ। পরিচালনা করেন জেলা ক্ষেতমজুর সমিতির সহ-সাধারণ সম্পাদক প্রদীপ বর্মণ।
বক্তরা, গ্রামীণ বরাদ্দ লুটপাটের বিরুদ্ধে এবং ক্ষেতমজুরদের জন্য পল্লী রেশনিং চালুর দাবিতে আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

Please follow and like us: