বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ২৪

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।
 গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় শনিবার করোনা ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে ২৪ জন। এরমধ্যে সদর উপজেলায় ২১ ও পলাশবাড়ী  উপজেলায় ৩ জন। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা শেষে ছাড়পত্র নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৫৮ জন। এদিকে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৫ জন। এরমধ্যে ৩১ জন মারা গেছে। জেলায় হোম কোয়ারেন্টাইন ব্যক্তি মোট ১১ হাজার ৯ জন। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে মোট ৭ হাজার ৪৫৮ জনকে।
এছাড়া জেলায় করোনায় শনাক্ত ৩ হাজার ৩০৫ জনের মধ্যে ২১ হাজার ২৯ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সুত্রে এসব তথ্য জানা গেছে।
Please follow and like us: