বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ৭০

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় বৃহস্পতিবার (২৯ জুলাই) করোনা ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে ৭০ জন। এরমধ্যে গোবিন্দগঞ্জে ১৮, সদরে ১৩, ফুলছড়িতে ৬, সুন্দরগঞ্জে ৩, সাঘাটায় ৩, পলাশবাড়ীতে ১৬ ও সাদুল্যাপুর উপজেলায় ১১ জন। তবে করোনা ভাইরাস সংক্রান্ত নানা উপসর্গে সন্দেহজনকভাবে ৭০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলায় হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা শেষে ছাড়পত্র নেয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪৫৮ জন। এদিকে জেলায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬৭৬ জন। এরমধ্যে ৩৪ জন মারা গেছে। জেলায় হোম কোয়ারেন্টাইন ব্যক্তি মোট ১১ হাজার ৩৮০ জন। এদের মধ্যে হোম কোয়ারেন্টাইন শেষে ছাড়পত্র দেয়া হয়েছে মোট ৭ হাজার ৪৫৮ জনকে।
এছাড়া জেলায় করোনায় শনাক্ত ৩ হাজার ৬৭৬ জনের মধ্যে ২ হাজার ৬৩৬ জন রোগী সুস্থ হওয়ায় তাদেরকে ছাড়পত্র দেয়া হয়েছে। সিভিল সার্জন কার্যালয় সুত্রে এসব তথ্য জানা গেছে।

Please follow and like us: