, || - ||

গাইবান্ধায় গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে কামারজানি ইউনিয়নে গরীব অসহায় শীতার্ত মানুষের মধ্যে ১’শ ৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) সদর উপজেলার কামারজানী ইউনিয়নের এসব কম্বল বিতরণ জেলা প্রশাসক আবদুল মতিন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর কবির, জেলা ত্রাণ ও পুর্নঃবাসন কর্মকর্তা ইদ্রিস আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুস ছালামসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us: