গতিসীমা মেনে চলি-সড়ক দুর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাইবান্ধায় সরকারি-েেবসরকারি সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (২২ অক্টোবর) সকালে এক আলোচনা সভা গাইবান্ধা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, বিআরটিএ সহকারী পারিচালক মো. রবিউল ইসলাম, মটরযান পরিদর্শক মো. আমিনুল ইসলাম খান, মটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন মুকুল, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল করিম, নিরাপদ সড়ক চাই-এর প্রতিনিধি এসএম বিপ্লব ইসলাম, নিরাপদ যানবাহন চাই-এর প্রতিনিধি আসাদুজ্জামান সরকার মিলন ও টিএসসির ইনস্ট্রাক্টর মিজানুর রহমান প্রমূখ।
জেলা প্রশাসক বলেন, জনসচেতনা সৃষ্টির মাধ্যমে নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করতে হবে। এজন্য গাড়ি’র চালক, যাত্রীসহ মালিক, শ্রমিক পক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
, || - ||
গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।
Please follow and like us: