“ভাষার জন্য যারা দিয়ে ছিলো প্রাণ-তাদের প্রতি মোদের সর্বদা সম্মান-মেধা-শ্রম ও সম্প্রীতি আগামীর গাইবান্ধা বিনির্মানে প্রতিশ্রুতি” এই প্রতিপাদ্যে গাইবান্ধায় পূসাগের অর্ধবছর উপলক্ষে জেলা প্রশাসক সাথে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারী) সকালে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব গাইবান্ধার আয়োজনে নাসা কনভেনশনাল হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এতে আরো বক্তব্য রাখেন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব গাইবান্ধা সভাপতি হুসেইন মো. জীম ও সাধারণ সম্পাদক অনিমেষ কুমার প্রামাণিক। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শিক্ষার্থী সিয়াম চৌধুরী।
Please follow and like us: