, || - ||

গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্থ খামারি কৃষকদের মাঝে গো-খাদ্য বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বন্যাদূর্গত ১শ’ দুস্থ খামারি ও কৃষকদের মাঝে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অর্থ সহায়তায় এবং জেলা প্রাণি সম্পদ বিভাগের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের ব্যস্থাপনায় গবাদি পশুর জন্য গো-খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
২ সেপ্টেম্বর (বুধবার) উপজেলার শ্রীপুর ইউনিয়নের বোয়ালী ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব বিতরণ করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন। এ কার্যক্রমের তদারকি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী লুৎফুল হাসান। এ সময় অন্যান্যদের মধ্যে- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুস ছামাদ, সুন্দরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফজলুর হকসহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
বন্যাদূর্গত ১শ’ দুস্থ খামারি ও কৃষকদের মাঝে ৭৭ মে.টন গো-খাদ্য বিতরনকালেজেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, বন্যায় যে সকল খামারি ও কৃষক পরিবার গবাদি পশুর খাদ্য নিয়ে সংকটে পড়েছেন তাদের কথা চিন্তা করে সরকার এ সহায়তা পৌছে দিয়েছেন। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি খামার ও কৃষক পরিবারে এসব সহায়তা পৌছে দেয়া হবে।

Please follow and like us: