, || - ||

গাইবান্ধায় বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

গাইবান্ধায় বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবী জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর (সোমবার) দিবসটি উপলক্ষে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস-এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ একরামুল হক খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাকশিস জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী আবু রাহেন শফিউল্যা খোকন, পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান সরকার রোজ, বাকশিস-সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপিত উপাধ্যক্ষ নাসরিন সুলতানা, সাঘাটা উপজেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মমিতুল হক নয়ন, শোভাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন নূরী, সুন্দরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, বাকশিস- মহিলা বিষয়ক সহ-সম্পাদক রোকেয়া খাতুন, প্রভাষক শহিদুল ইসলাম তুলিব প্রমুখ। বক্তারা সভায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

Please follow and like us: