বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে ‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে এবং এনডিসি এস.এম ফয়েজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, পুলিশ সুপারের প্রতিনিধি অফিসার ইনচার্জ মো. তৌহিদুজ্জামান, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ মোল্লা, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহমুদা বেগম পারুল, ছাত্র এসএমশাকিরাহ শরিয়ত শ্রেয়া ও মোতাব্বের মাহিন প্রমুখ। এদিকে শিশু দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচীর উদ্বোধন করা হয়।
বক্তারা বলেন, ১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের অধিকার ও সুরক্ষার জন্য আইন প্রণয়ন করেছিলেন। বঙ্গবন্ধু শিশুদের জন্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। বক্তারা আরো বলেন, জাতির ভবিষ্যৎ শিশুরাই। আগামী দিনে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় তারাই নেতৃত্ব দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জ্ঞান চর্চা ও প্রযুক্তিতে সমৃদ্ধ কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেইসাথে শিশুদের উন্নয়ন ও বিকাশে সকলকে অধিকতর উদ্যোগী ও সচেতন হওয়ার আহবান জানান।
, || - ||
গাইবান্ধায় বিশ্ব শিশু দিবস পালিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।
Please follow and like us: