, || - ||

গাইবান্ধায় বেদে বহরে সদর উপজেলা নির্বাহী অফিসারের খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

দেশে করোনাকালীন গাইবান্ধা শহরের ভাসমান বেদে বহরের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) সকালে গাইবান্ধা শহরের নিউ ব্রীজ সংলগ্ন ২৭টি ভাসমান বেদে বহরের পরিবারের
প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম।
করোনা পরিস্থিতির কারণে ঘরবন্দি অসহায় ভাসমান বেদে বহরের দুরাবস্থার কথা শুনতে পেরে সদর উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষনিক বেদে বহরে গিয়ে ১৭টি পরিবারের হাতে এসব খাদ্য সহায়তা তুলে দেন। এছাড়াও আরো ১০টি পরিবারের কাছে খুব দ্রুত খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি প্রদান করেন। এসময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান ও সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please follow and like us: