, || - ||

গাইবান্ধায় মুজিব শতবর্ষ স্মৃতি শিশু পার্কের ভিত্তি স্থাপন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, শতবর্ষের ডেল্টা প্লান, উন্নয়নের গণতন্ত্র, শেখ হাসিনার মূলমন্ত্র” এই প্রতিপাদ্যে গাইবান্ধা শহরের নতুন ব্রীজ সংলগ্ন ঘাঘট নদীর পাড়ে বুধবার বিকেলে “মুজিব শতবর্ষ স্মৃতি শিশু পার্কের” ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিণি এমপি।
তিনি বলেন, ঘাঘট লেকটিকে ধরে আমরা বড় ধরণের পরিকল্পনা করেছি। নদীর জায়গা দখলমুক্ত করে শিশুদের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে শিশু পার্ক স’াপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিশুদের বিনোদনের জন্য এখানে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা করা হবে।
আলোচনা সভায় গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোখলেছুর রহমান, এলজিইডি গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবির, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এটিএম রেজাউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, এনডিসি এসএম ফয়েজ উদ্দিন ও আব্দুল মালেক প্রমুখ।

Please follow and like us: