, || - ||

গাইবান্ধায় লকডাউন কার্যকরে পুলিশের তৎপরতা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

সরকার ঘোষিত সারাদেশের ন্যায় গাইবান্ধায় ১ সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। লকডাউনে বন্ধ রয়েছে স্থানীয় ও দুরপাল্লার সকল প্রকার গণপরিবহন। তবে চালু রয়েছে জরুরী সব সেবা। এদিকে, ঔষধ, কাঁচামাল ও খাদ্যের দোকান ব্যতিত সকল দোকান-পাট বন্ধ রাখা হয়েছে
সোমবার (৫ এপ্রিল) সকাল থেকে লকডাউন কার্যকর ও জনসচেতনা জন্য মাঠে রয়েছে পুলিশ প্রশাসন। জেলার বিভিন্ন উপজেলাসহ শহরের পোস্ট অফিস, দাস বেকারি মোড়, কেন্দ্রীয় বাসটার্মিনালসহ গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। সরকারের ১৮ দফা নির্দেশনা কার্যকর ও সর্বস্তরের মানুষকে সচেতন করতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
জনসচেতনা ও লকডাউন কার্যক্রমে গাইবান্ধা পুলিশ সুপার তৌহিদুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিকু, সদর থানা অফিসার ইনচার্জ মাহফুজার রহমান, টিআই এডমিন নুর আলম সিদ্দিকসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় লকডাউনে অযথা শহরে ঘোরাঘুরি না করতে, জরুরী প্রয়োজনে বাইরে না বের হওয়া মানুষকে স্বাস্থ্য বিধি মানতে নানা পরামর্শ দেন তারা।

Please follow and like us: