বহুমাত্রিক লেখক, বিশিষ্ট সংস্কৃতজন আবু জাফর সাবু’র স্মরণানুষ্ঠান ‘রয়েছ হৃদয় আঙিনায়’ শনিবার রাতে পালিত হয়েছে।
গাইবান্ধার অন্যতম স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন সুরবানী সংসদ এই স্মরণানুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মুশফিকুর রহমান মন্ডার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক।
সুরবানী সংসদের সদস্য দেবী সাহার সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মাঝে স্মৃতিচারন করে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফারুক শিয়র চিনু, সাইফুল আলম সাকা, অমিতাভ দাশ হিমুন, চুনি ইসলাম, আলমগীর কবির বাদল, আরিফুল ইসলাম বাবু, শহীদুল্যাহেল কবির ফারুক, সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চান। এছাড়া প্রয়াত আবু জাফর সাবু’র পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাঁর সহ-ধর্মিনী সুফিয়া খাতুন শেফা।
স্মরণানুষ্ঠানে গাইবান্ধার বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গাইবান্ধা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে কোরআন থেকে তেলায়াত ও প্রযাত আবু জাফর সাবু’র আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষন নীরবতা পালন করা হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আবু জাফর সাবুর লেখা গান পরিবেশন করেন সুরবানী সংসদের সদস্য শিল্পী জাহিদ হাসান সবুজ। পরে আবু জাফর সাবু’র আত্মার শানিত্ম কামনায় মোনাজাতের মধ্য দিয়ে স্মরনানুষ্ঠান সমাপ্ত হয়। কোরআন তেলায়াত ও মোনাজাত করেন শহরের ভিএইড জামে মসজিদের সহকারী ইমাম আবুল বাশার রানা।