, || - ||

গাইবান্ধা জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

গাইবান্ধা জেলা আইন শৃংখলা কমিটি ও আইন শৃংখলা বিষয়ক অন্যান্য মাসিক সভা রোববার জেলা কালেক্টরেট সম্মেলন কে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোছা. জেবুন নাহার গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।

অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক, সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ, পলাশবাড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, গাইবান্ধা প্রেস কাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, গাইবান্ধা র‌্যাব ক্যাম্প ইনচার্জ, জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক কর্মকর্তা আব্দুস সালাম, জেলা মার্কেটিং অফিসার, জেলা মাদক নিয়ন্ত্রন কর্মকর্তা, উপ-পরিচালক মহিলা অধিদপ্তর, নেসকো ডিভিশন-১ এর নির্বাহী প্রকৌশলী, বিআরটিএ কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, জেলা মটর মালিক সমিতির সভাপতি কাজী মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা রণজিত বকসী সূর্যসহ সরকারি কর্মকর্তারা।
সভায় আইন শৃংখলার উন্নয়ন, করোনা ভ্যাইরাসে সচেতনতা সৃষ্টি, শহরের যানজট নিরসন, ট্রাক্টরের চলাচল নিয়ন্ত্রন, ওষুধের মূল্য বৃদ্ধি, লাইসেন্স বিহীন ওষুধের দোকানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভেজাল কসমেটিকস্ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা, মাদক দ্রব্য নিয়ন্ত্রন, মাদক সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে বিচার ব্যবস্থা দীর্ঘ সুত্রিতা পরিহার করে দ্রুত বিচার সম্পন্ন এবং গাইবান্ধায় মাদক নিরামক কেন্দ্র স্থাপন, চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা, ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও জেলার চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটি, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা পুলিশ ম্যাজিস্ট্রেসি, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি, নারী ও শিশু পাচার সংক্রান্ত মামলাসমূহের যথাযথভাবে মনিটরিং, নারী ও শিশু পাচার সংশিষ্ট ভিকটিমদের উদ্ধার ও পুনর্বাসন কমিটি, ঔষুধের অনিয়মক প্রতিরোধ সংক্রান্ত জেলা অ্যাকশন কমিটি, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন ও প্রচারণা কমিটি, জেলা মানব পাচার প্রতিরোধ কমিটি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় সংশিষ্ট বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাগুলোতে সংশিষ্ট কমিটির সদস্য, উপজেলার নির্বাহী কর্মকর্তা, র‌্যাব, বিজিবি, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর, জেল সুপারসহ জেলার সকল বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please follow and like us: