সারাদেশে মহামারী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সরকারি আদেশ মোতাবেক গাইবান্ধা জেলাকে লকডাউন করায় অনেক মানুষ কর্মহীন হয়ে পরায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সঠিক মূল্য হাতের কাছে পেতে গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে এসডিআর এস এনজিও’র সহযোগিতায় ২৯ এপ্রিল (বুধবার) জেলা শহরবাসীর জন্য ডোর-টু-ডোর ন্যায্য মূল্যের দ্রব্য সামগ্রী প্রদানের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের আইকন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। লকডাউন অব্যাহত থাকলে এ কার্যক্রমের পরিধি আরো সম্প্রসারণ করা যায় যাতে শহরবাসীর কোন অসুবিধা না হয়।
জেলার সকল মানুষের স্বার্থে মানবিক পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলামের নির্দেশে রাত-দিন নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ।
Please follow and like us: