, || - ||

গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে নরসুন্দরের মাঝে উপহার খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে নিজস্ব অর্থায়নে সদর উপজেলার ১৩টি ইউনিয়নের নরসুন্দরের মাঝে উপহার খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
৫ এপ্রিল (মঙ্গলবার) গাইবান্ধা শহরের আসাদুজ্জামান গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম শতাধিক নরসুন্দর পরিবারে সামাজিক দূরুত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ারসহ পুলিশ অন্যান্য কর্মকর্তা ছাড়াও জেলা নরসুন্দর এসোসিয়েশন কমিটির সভাপতি শ্রী জীতু দাস, সাধারণ সম্পাদক রতন কুমার শীলসহ সদরের নরসুন্দর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবণ ও সয়াবিন তৈল।

Please follow and like us: