, || - ||

গাইবান্ধা-৩ আসনে নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন চলছে গণনা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা।
২১ মার্চ (শনিবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়পার্টি ও জাসদসহ মোট ৪ জন মনোনীত প্রার্থী উপ-নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করলেও শেষ মূহুর্তে জাসদ প্রার্থী খাদেমুল ইসলাম খুদি (মশাল) আওয়ামী লীগ প্রার্থী এ্যাড. উম্মে কুলসুম স্মৃতিকে (নৌকা) সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সড়ে দাড়ান।

বাকী প্রার্থীরা হলেন,আওয়ামী লীগ মনোনীত এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি (নৌকা), বিএনপির অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক (ধানেরশীষ) ও জাতীয়পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার মো. মাইনুর রাব্বী চৌধুরী রুমান (লাঙ্গল)।

গাইবান্ধা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গাইবান্ধা-৩ আসনের পলাশবাড়ী উপজেলার ৮ ইউনিয়নসহ একটি পৌরসভা ও সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৩৫ হাজার ২১১ জন। এর মধ্যে পলাশবাড়ী উপজেলায় ২ লাখ ২০১ জন ও সাদুল্লাপুর উপজেলায় ২ লাখ ৩৫ হাজার ১০ জন। এ দুটি উপজেলায় পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৬৩৮ জন এবং নারী ভোটার ২ লাখ ২২ হাজার ৫৭৩ জন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গ্রহণ চলছে।

Please follow and like us: