ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ ,আটোয়ারী উপজেলা শাখা। শুক্রবার (১৩ অক্টোবর) বাদ জুম্মা এ কর্মসুচি পালন করা হয়। উপজেলার ফকিরগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মুসুল্লীরা বাজারের পঞ্চগড়-রুহিয়া সড়কে মানববন্ধন কর্মসুচিতে অংশ নেয়। বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্ ঠাকুরগাও জেলা শাখার সভাপতি ও ছারছীনা দরবার শরীফের উত্তরবঙ্গের খাদেম আলহাজ¦ সুফি মোঃ আব্দুল গণি’র নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ খাদেমুল ইসলাম, যুব জমইয়াতে হিযবুল্লাহ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ দবিরুল ইসলাম, ছাত্র জমইয়াতে হিযবুল্লাহ আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহামুদুল হাসান অনু, সেক্রেটারী আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, সদস্য সচিব আলহাজ¦ মোঃ তাছাফুর রহমান বাচ্চু প্রমুখ । এসময় বক্তারা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো এবং ফিলিস্তিনিদের ওপর হামলা অবিলম্বে বন্ধ করা সহ বিশ^জুড়ে মুসলমানদের এক হওয়ার আহবান জানানো হয়। পরে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ¦ সুফি মোঃ আব্দুল গণি।মানববন্ধন কর্মসুচিতে উপজেলার বিভিন্ন মসজিদের মুসল্লি, মাদরাসার শিক্ষক-ছাত্র সহ ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশ গ্রহণ করেন।
, || - ||
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আটোয়ারীতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।
Please follow and like us: