গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে সালেক টেক্সটাইল মিলিস লিমিটেডের গুদামে লাগা আগুন সন্ধ্যা ৬টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। রোববার দুপুর ১টার দিকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের শ্রীপুর, গাজীপুর ও ভালুকার ৬টি ইউনিট কাজ করে।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মিয়া রাজ হোসেন জানান, খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ও পরে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে আরও ৪টি ইউনিট নিয়ন্ত্রণে অংশ নেন। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তাৎক্ষণিক আগুন লাগার কারণও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপন করা যায়নি।
কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক নেকমত হোসেন রুবেল জানান, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গুদামে সুতা. তৈরী জিন্সের প্যান্ট ও মেশিনপত্র পুড়েছে।
Please follow and like us: