, || - ||

গাজীপুরের রাজেন্দ্রপুর বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৩

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

সাইফুল আলম সুমন,শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার ঢাকা-কাপাসিয়া সড়কের হালডোবায় বাস ও লেগুনা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দশজন। সোমবার সকাল পৌণে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার গুলটাবাজার এলাকার নাজিম উদ্দিন (৫৮) ও আব্দুস সামাদ (৬২)। মুন্সীগঞ্জের গজারিয়া থানার লক্ষ্মীপুর এলাকার অবসরপ্রাপ্ত সার্জেন্ট মিজানুর রহমান (৫৫) ।

স্থানীয়রা জানায়, সকালে পৌণে ৮টার দিকে হালডোবা এলাকায় গাজীপুরগামী একটি বাস এবং বিপরীতদিকে থেকে আসা একটি যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন ও হাসপাতালে নেয়ার পর একজন মারা যান। এ ঘটনায় আরও ১০ জন আহত রয়েছেন। আহতদের উদ্ধার করে রাজেন্দ্রপুর সেনানিবাস (সিএমএইচ) হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ সিরাজ বাস লেগুনার সংঘর্ষে ৩ জন নিহত এবং ১০ জন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন। বাস ও লেগুনাটিকে পুলিশ জব্দ করেছে ।

Please follow and like us: