গাজীপুরের কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের ময়মনসিংহ কৃষিবিশ^বিদ্যালয়ে আগমন উপলক্ষে গাজীপুরে প্রধান অতিথী হিসেবে এক পথসভায় বক্তব্য রাখেন। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় গাজীপুর সদর এলাকার পুস্পদাম রিসোর্টের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতেৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা শান্তিতে বসবাস করতে চাই, আমরা উন্নয়ন চাই,আমরা অগ্রগতি চাই, আমরা শান্তি ও সম্প্রতি চাই। শেখ হাসিনার নেতৃত্বে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আদর্শের দুর্গ গড়ে তোলার আহবান জানান তিনি। এ সময় গাজীপুর ৩ আসনের সংসদ সদ্যসের মাদক ও দুর্নীতি নির্মুলে ব্যাপক অবদান রাখার জন্য প্রশংসা করেন।
গাজীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এড.মোশারফ হোসেনের সভাপত্বিতে, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জজের সঞ্চালনায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর ৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এ.কে.এম আফজালুর রহমান বাবু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ।
পথসভায় উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি শাফি মোড়ল,গাজীপুর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর পৌর মেয়র আলহাজ¦ আনিছুর রহমান, গাজীপুর জেলা আ’লীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন দিলু,শ্রীপুর উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুণ কবির হিমু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, পৌর আ’লীগ সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, শ্রীপুর উপজেলা আ’লীগের আহবায়ক সদস্য মাসুদ আলম ভাঙ্গী, জেলা ছাত্রলীগ নেতা ফাহিম খন্দকার, উপজেলা যুবলীগ নেতা শেখ সেলিম, পৌর যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ওয়াসিম, উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম ভাঙ্গীসহ আ’লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।