, || - ||

গাজীপুরে ডিম দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury

সাইফুল আলম সুমন, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে ডিম দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রাণীসম্পদ বিভাগের আয়োজনে সকাল সাড়ে দশ ঘটিকায় উপজেলা প্রাণীসম্পদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফিনের সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. সামসুল আলম প্রধান, শ্রীপুর পৌর সভার মেয়র আলহাজ¦ আনিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ্ ,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ এস.এম উকিল উদ্দিন, ডা. মোহাম্মদ সামিউল বাছির ভেটেরিনারি সার্জনসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় ব্যাক্তিবর্গ, বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।

পরে একটি র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয় ।

Please follow and like us: