শনিবার , ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

গাজীপুরে ড্রাম্প ট্রাক উল্টে পথচারী নিহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিরিরচালা এলাকায় মাটি ভর্তি ড্রাম্প ট্রাক উল্টে সেলিম মিয়া (৩৫) নামের এক পথচারী নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মাওনা হাইওয়ে থানায় রাখা হয়েছে।

সোমবার (২৮ডিসেম্বর) বেলা চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার পুলাবান্ধা গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। সে এই এলাকায় ভাড়া থেকে একটি রিক্সা গ্যারেজ পরিচালনা করতো।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: চাঁন মিয়া জানান, বেলা চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের  শিরিরচালা এলাকায় মাটি ভরা একটি ড্রাম্প ট্রাক ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এসময় ওই এলাকায় ড্রাম্প ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে অপেক্ষমান পথচারীর উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সেলিম মিয়া মারা যান। ঘাতক ট্রাকটিকে জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।

Please follow and like us: