শনিবার , ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গাজীপুরে মানববন্ধন করে খাল দখলের প্রতিবাদ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।
গাজীপুরের শ্রীপুরে খাল দখলের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন করা হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় লবলং খালের পাশে মানববন্ধন করে প্রতিবাদের আয়োজন করা হয়। রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই খালটি শ্রীপুর পৌরসভার বর্জ্য ফেলে পরিবেশ দুষণ ও ভরাট করা হচ্ছে।

বাংলাদেশ পরিবেশ অন্দোলনের যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মৃধার সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামানের সঞ্চালনায় এসময় খাল দখলের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন সংগঠনের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান ইউসুফ খান, অধ্যাপক মো. এমদাদুল হক, শিক্ষাবিদ ফিরোজ মিয়া, অধ্যাপক মো. ইস্রাফিল হোসাইন, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, নদী পরিব্রাজক দলের শ্রীপুর উপজেলা সভাপতি সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, শিক্ষক সালাউদ্দিন মিলন, মো. শামীম প্রমূখ।

বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক এমদাদুল হক বলেন, ইতিহাস ঐতিহ্য ঘেঁটে এবং ছোটবেলা থেকে শোনে এসেছি এটি লবলং সাগর। পরে শোনতে হয়েছে এটি লবলং নদী এবং বর্তমানে শোনতে হয়েছে এটি লবলং খাল। যেভাবে ভরাট এবং দুষণ হচ্ছে আর কিছুদিন পর হয়তো আমাদের শোনতে হবে এখাপনে জলাধারের কোনো অস্তিত্ব ছিল না।

বক্তারা শ্রীপুরের সকল জলাধারের পরিবেশ দুষণ প্রতিরোধ ও দখল থেকে উদ্ধার করার জন্য সরকারের পাশপাশি সকল নাগরিকের যুগপৎ অংশগ্রহণের দাবী জানিয়েছেন।

পরে মানববন্ধনশেষে লবলং খালে প্রতীকি নৌকা ভাসানো হয়।

Please follow and like us: