, || - ||

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, গোপালগঞ্জ থেকে ঘাতক স্বামী গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

গাজীপুরের শ্রীপুর উপজেলার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) পোড়াবাড়ী শাখার একটি দল । বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের সহকারী পরিচালক (অপস অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত সোমরাজ আলী ওরফে সুজন (৩০) ময়মনসিংহের তারকান্দা উপজেলার গালাগাও ইউনিয়নের কানুহারী গ্রামের মুজিবর রহমানের ছেলে।

নিহত রাহেলা আক্তার (২৩) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জামত ঢেউডকুন এলাকার রুমালী মিয়ার মেয়ে। তারা মুলাইদ গ্রাামের জনৈক্য বাদল মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ব্লু-প্ল্যান্ট নামক একটি কারখানায় চাকরি করতেন।

র‌্যাব জানায়, নিহত নারীর বড় ভাই জসিম গত রোববার (১৫ সেপ্টেম্বর) বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যা মামলাটি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-১। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১ ও র‌্যাব-৬ এর একটি দল গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মোল্লাদি বাজার এলাকায় অভিযান চালিয়ে নিহতের স্বামীকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারিবারিক কলহের জেরে সোমরাজ আলী সুজন তার স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেন।

র‌্যাব আরোও জানায়, গ্রেপ্তারকৃত আসামীকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us: