, || - ||

গাজীপুরে সড়ক দূর্ঘটনায় হেলপারের মৃত্যু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

সাইফুল আলম সুমন, গাজীপুর থেকে:গাজীপুরে চলন্ত গাড়ীর পেছনে ট্রাকের ধাক্কা লেগে ড্রাইভারের সহকারী নিহত হয়েছে। শনিবার ভোর রাত আনুমানিক ৩ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সানোয়ার হোসেন (৩০) নাটোর জেলার একঢালা মধ্যপাড়া গ্রামের জেহের আলী ছেলে।মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সূজন পন্ডিত জানান, মাওনগামী ভূট্টা বহনকারী ট্রাক ব্রেক ফেল করে সামনের চলন্ত গাড়ীর পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের বাম পাশের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় চালকের পাশে থাকা সহকারী ( ট্রাকের হেলপার) সানোয়ার হোসেন ঘটনা স্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ মাওনা ফায়ার সর্ভিসের সহায়তায় ট্রাকের ভিতরে থাকা নিহতের লাশ উদ্ধার করে।

নিহতের লাশ মাওনা হাইওয়ে থানায় রয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর পাঠানো হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। সাইফুল আলম সুমন

Please follow and like us: