, || - ||

গুইমারাতে আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

খাগড়াছড়ির গুইমারা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে গুইমারাতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২শে এপ্রিল)গুইমারা উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ আবু তাহের এর সভাপতিত্বে,গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,(সাবেক) পার্বত্য খাগড়াছড়ি জেলে পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।
বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ,গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মেমং মারমা,গুইমারা থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান,গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী।
উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল, যুবলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরী, ছাত্রলীগের সভাপতি আনন্দ সোম সহ গুইমারা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা ইফতার মাহফিলে অংশ নেন।
ইফতার শুরুর আগে বিশ্ব মুসলিম উম্মাহের মাগফেরাত কামনায় এবং একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে মহান আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করেন,গুইমারা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা ওসমান গণি।

Please follow and like us: