গুইমারা উপজেলার দার্জিলিং টিলা এলাকায় আগুনে পুড়ে গেছে ৫টি পরিবারের ৮টি
ঘর।এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থদের।তবে
কোন হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সুত্রে জানাযায়,শনিবার(২৭মার্চ) দুপুর প্রায় ১২টার সময় রান্নার
ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটলে একে এক ৫টি পরিবারের ৮টি ঘর পুড়ে
যায়।স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস ঘটনারস্থলে উপস্থিত হয়ে আগুন
নিয়ন্ত্রনে আনে।ততক্ষণে আগুনে পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায় তপন পাল,রতন
পাল,মানিক পাল এবং দুলাল পালের ৮টি ঘর।
খবর পেয়ে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ ,তাৎক্ষনিক
ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সরকারি সহযোগিতার আশ্বাস দেন।
Please follow and like us: