, || - ||

গুইমারাতে ইটভাটার জন‍্য অবৈধভাবে মাটিকাটার দায়ে একলক্ষ টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

খাগড়াছড়ির গুইমারাতে অবৈধভাবে ইট ভাটার জন্য মাটিকাটার অপরাধে ভাটার মালিক মশিউর রহমান তারেককে  একলক্ষ টাকা জরিমানা করেছে  ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৯ডিসেম্বর)সকাল ১০ টার সময়  গুইমারার সাইংগুলীপাড়াতে অভিযান পরিচালনা করেন,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার  ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাটিকাটার স্হলে আসার  সংবাদ পেয়ে এস্কোবেটর চালক পালিয়ে গেলেও  মিনিট্রাক গুলো  ধরা পড়ে । মাটিভর্তি ৩টি মিনিট্রাক অনুমতি বিহীন
মাটিকেটে ইটভাটায় পরিবহনের দায়ে
ইট প্রস্তুত ও ভাটাস্হাপন (নিয়ন্ত্রণ) আইনের  ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের জন্য আইনের ১৫ (১) এর ৫ উপধারায় এ জরিমানা করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন,গুইমারা থানার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান। ভ্রাম্যমান আদালত পরিচালনাকরী  উপজেলা

নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন,ভ্রাম্যমান আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবের চলমান আছে। ইটভাটার পরিবেশ দূষণ ও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে অভিযান চলমান থাকবে।

Please follow and like us: