‘কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র,শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারাতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে গুইমারা থানা পুলিশ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
শানিবার(২৯অক্টোবর)সকাল ১০টায় গুইমারা উচ্চ বিদ্যালয় প্রঙ্গণ হতে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়।র্যালিটি গুইমারা উপজেলার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে গুইমারা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
এসআই সুজন চক্রবর্তীর সঞ্চালনায় এবং গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মো: আব্দুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কংজরী চেšধুরী। বিশেষ অতিথি ছিলেন,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা,উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ্,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা,গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন,হাফছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী,হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী প্রমুখ।
এছাড়া গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম,রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,সাংবাদি
সভায় বক্তারা বলেন,সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ নানাভাবে চেষ্টা করে। সেই সঙ্গে বাংলাদেশ পুলিশকে সহায়তা করছে কমিউনিটি পুলিশ।যারা সম্মানিত জনগণ রয়েছেন আপনারা সকলেই কিন্তু কমিউনিটি পুলিশের অংশ।সমাজ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদেরই দায়িত্ব নিতে হবে।সমাজ থেকে বাল্য বিবাহ,মাদক,নারী নির্যাতন,ইভটিজিং,সাম্প্রদায়িক সহিংসতা,জঙ্গি ও সন্ত্রাসী নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।গুইমারা থানা পুলিশের প্রতিটি সদস্য খুবই আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।যেকোনো সময়ে জনগণের পাশে থেকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার প্রত্যয়ে বদ্ধপরিকর গুইমারা থানার পুলিশ।