ছাত্রলীগের ইতিহাস,বাংলাদেশের ইতিহাস এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে গুইমারাতে কেক কাটা,শীতবস্ত্র কম্বল বিতরণ,র্যালি,আলোচনা সভাসহ নানা আয়োজনে মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ-উপলক্ষে বুধবার(৮জানুয়ারী)সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলের নেতা-কর্মীরা।
বিকালে আনন্দ র্যালি বের করে উপজেলা ছাত্রলীগ।র্যালিটি গুইমারা সদর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।দলীয় কার্যালয় প্রাঙ্গণে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনন্দ সোমের সভাপতিত্বে অনুষ্ঠীত সভায় প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মেমং মারমা।
বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি,মোঃ আইউব আলী,সমীরণ পাল,সাংগঠনিক সম্পাদক,রামপ্রুচাই চৌধুরী,যুগ্ন-সম্পাদক সুইমং মারমা,সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা,উপজেলা মহিলালীগ সভাপতি ঝর্ণা ত্রিপুরা,উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল,সাংগঠনিক পলাশ চৌধুরী,সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জনি ভট্টাচার্য প্রমুখ।
সভায় ছাত্রীগের গৌরব,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের কথা এবং সরকারের প্রভূত সাফল্য ও অর্জনের চিত্র তুলে বক্তব্য রাখেন বক্তারা।
, || - ||
গুইমারাতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।
Please follow and like us: