, || - ||

গুইমারাতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্য নিয়ে  খাগড়াছড়ির গুইমারাতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
বৃহষ্পতিবার(৬অক্টোবার)বেলা ১০টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেমং মারমা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আলমঙ্গীর হোসেন,উপজেলা প্রকেীশলী আব্দুর মান্নান,উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস,গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন,বিভাগীয় কর্মকর্তা,জনপ্রতিনিধি,ইউনিয়ন পরিষদের সচিবসহ অন্যন্যারা।

সভায় বক্তারা বলেন,জন্ম-মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন,কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। রাষ্ট্রে দ্রুত নাগরিক সেবা প্রদান এবং গ্রহণের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবশ্যক। সকলের নিবন্ধন সম্পন্ন হলে তাৎক্ষণিক যেকোনো সেবা প্রদান সহজ হবে। তবে জন্ম-মৃত্যু নিবন্ধন করতে এসে যেন কেউ হয়রানির শিকার না হয় সেদিকেও সবাইকে খেয়াল রাখতে হবে।

Please follow and like us: