, || - ||

গুইমারাতে নিরাপদ খাদ্য আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

খাগড়াছড়ির গুইমারাতে নিরাপদ খাদ্য আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি(জাইকা)র অর্থায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প,স্থানীয় সরকার বিভাগ ও উপজেলা প্রশাসন গুইমারার আয়োজনে,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার(অ:দা:) রক্তিম চেšধুরীর সভাপতিত্বে এবং গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় মঙ্গলবার ১০ জানুয়ারী সকাল ১০টায় গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে  অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থানীয় সরকার উপ-পরিচালক নাজমুন  আরা সুলতানা।
প্রশিক্ষণে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,জাইকা প্রতিনিধি রুনি চাকমা,গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলম,সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ,স্থানীয় সাংবাদিক,জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা এবং ব্যবসায়ীসহ প্রশিক্ষণার্থীগন।প্রশিক্ষণ প্রদান করেন,গুইমারা উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন।

খাদ্য,আমাদের জীবনে অত্যাবশ্যকীয় পন্য।আজকের প্রশিক্ষণ সময়োপযোগী প্রশিক্ষণ।আজকের প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারলে আমরা নিপরাদ খাদ্য গ্রহণ করতে পারবো।বক্তারা সকলকে নিরপাদ খাদ্য বিষয়ে সর্তক ও সচেতন হওয়ার আহবান জানান।

Please follow and like us: