খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন,জনপ্রিয় ব্যক্তিত্ব গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।আসন্ন গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হয়ে লড়বেন তিনি।
গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে এবং নৌকা প্রতীকে জনপ্রিয় ব্যক্তি মেমং মারমাকে দলীয়ভাবে মনোনীত করায় খাগড়াছড়ি জেলাসহ গুইমারা উপজেলাবাসী সন্তুষ প্রকাশ করে এবং আগামী নির্বাচনে মেমং মারমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেছেন সমর্থকরা।
উল্লেখ্য যে,গত শুক্রবার (১৩ মে) বিকাল ০৪:৩০ মিনিটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র সরকারী বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করে বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ মে, যাচাই-বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন ।