, || - ||

গুইমারাতে পানির কূপ খনন করতে গিয়ে মাটিচাপা পড়ে ১ যুবকের মৃত্য

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

গুইমারা উপজেলার দক্ষিণ হাফছড়ি গ্রামে পানির কূয়া খনন করতে গিয়ে মাটিচাপা পড়ে একজন মারা গেছে ।
জানা যায় গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের দক্ষিণ হাফছড়ি গ্রামের ফুল মিয়ার ছোট ছেলে মো. বেলাল হোসেন (৩০) পানির জন্য কূপ খনন করতে গিয় মাটিচাপা পড়ে মুত্যুবরণ করেছে।
৫ মার্চ রোববাব  সকালে স্ত্রী আয়শা বেগমকে নিয়ে বাড়ির পাশে খাবার পানির জন্য কুপ খনন করতে যায়। বেলা ১২ টার আগে স্ত্রী স্বামীর জন্য দুপুরের খাবার নিতে ঘরে আসে এবং ফিরে গিয়ে কূয়ার মধ্যে মাটিচাপা স্বামীর শরীর দেখতে পেয়ে আত্মচিৎকার করলে লোকজন ছুটে এসে মরদেহ উদ্ধার করেন।উদ্ধারের পর বেলালকে  মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তার সংসারে ১ পুত্র ও ১ কন্যা সন্তান রয়েছে। খরা মৌসুমে খাবার পানির সংকটে কারণে  অনেকেই কূপ খনন করে পানি সংগ্রহ থাকে।  আজ সকালে স্ত্রীকে নিয়ে কূয়া খনন করতে গিয়ে অকালে ঝড়ে গেল ১ টি প্রান।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ মানিকছড়ি হাসপাতালে আছে আইনগত ব্যাবস্থা প্রক্রীয়াধীন।

Please follow and like us: