, || - ||

গুইমারাতে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

গুইমারায় প্রধান মন্ত্রীর ৭৬তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৮সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মো: মোতাছেম বিল্যাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা ভাই চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, গুইমারা থানার অফিসার ইনর্চাজ এর প্রতিনিধি,হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম মো: ওসমান গণি, গুইমারা সরকারি কলেজ এর শরীর চর্চা বিষয়ক ও আইসিটি বিষয়ক প্রভাষক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় জনপ্রতিনিধি বৃন্দ।
এর আগে গুইমারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রধান মন্ত্রীর ৭৬তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গুইমারা উপজেলা আাওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

Please follow and like us: