, || - ||

গুইমারাতে বিপুল পরিমাণ মদ তৈরীর সরঞ্জামাদি ও ৩হাজার লিটার চোলাই মদ সহ আটক-১

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।
গুইমারাতে বিপুল পরিমাণ মদ তৈরীর সরঞ্জামাদি ও ৩ হাজার লিটার চোলাই মদ সহ ১জনকে আটক করেছে সেনাবাহিনী।
৩০আগস্ট সোমবার রাত আনুমানিক ৭টার দিকে মাদক কারবারী দুর্বৃত্তরা গাঁজা পাচার ও অবৈধ চোলাই মদ বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কর্পোরাল ওমরের নেতত্বে
২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের সি টাইপ সেনাবাহিনীর একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে গুইমারা উপজেলার হাজাপাড়াস্থ সংগ্রাম দাশের বাড়ীতে,৪টি ঘরে তল্লাসী চালিয়ে ৩হাজার লিটার চোলাই মদ, ১হাজার বোতল ভর্তি মদ, মদ তৈরীর চুলা ও কারখানা এবং প্রায় দুই’শ টি বড় বড় পাত্র, মদ তৈরীর সরঞ্জাম সহ মদের কারখানা থেকে চাইহলামং  মারমা(৪০) নামের একজনকে আটক করে সেনাবাহিনী। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সংগ্রাম দাশ(৪৫)নামে এক মাদক চোরাকারবারী বাড়ি থেকে প্রায় ৫কেজি গাঁজা নিয়ে পালিয়ে যায়।
মঙ্গলবার সকালে জব্দকৃত চোলাই মদ, মদ তৈরীর সরঞ্জামাদি সহ আটকৃত চাইলামং মারমাকে গুইমারা থানায় হন্তান্তর করা হয় বলে অফিসার ইনচাজ(ওসি) মোঃ মিজানুর রহমান নিশ্চিত করে বলেন, মাদক আইনে মামলা রুজু করে খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: