, || - ||

গুইমারাতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

“তামাকমুক্ত পরিবেশ,সুস্বাস্থ্যের বাংলাদেশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারাতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
এই উপলক্ষে,মঙ্গলবার(৩১মে)সকাল ১১টায় গুইমারা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে,উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান,গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দিন,গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন,গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার  সুপার মুহাম্মদ জায়নুল আবদীন,সদর ইউ,পি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা,হাফছড়ি ইউ,পি চেয়ারম্যান মংশে চৌধুরী,সিন্দুকছড়ি ইউ,পি চেয়ারম্যান রেদাক মারমা,উপজেলা মহিলা কর্মকর্তা মোছা: হাছিনা আক্তার,পল্লীসঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক সান্তনু মহজনসহ বিভাগীয় কর্মর্কতাগন।
বক্তরা বলেন,তামাক শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা’নয়,অর্থনৈতিক ,সামাজিক ও পরিবেশের ব্যাপক ক্ষতি করে।তামাক সেবনের কারণে যে রোগ হয় তার চিকিৎসার জন্য সরকারের হাজার হাজার কোটি টাকা খরচ করতে হয়।তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য এবং তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে গণমাধ্যমসহ সকলের সহযোগিতা প্রয়োজন।

Please follow and like us: