খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসন উদ্যোগে শহীদ বুদ্ধিজিবী দিবস পালিত হয়েছে।
বুধবার(১৪ডিসেম্বর)সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে স্থাপিত শহীদ বুদ্ধিজীবী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।পরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোতাছেম বিল্যা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী,উপজেলা কৃষি অফিসার ওস্কার বিশ্বাস,উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা,গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রশিদ প্রমূখ।
বক্তাগন বলেন,১৯৭১ সালের পাকিস্তানের পরাজিত বাহিনী পরাজয় আসন্ন জেনে ১৪ ডিসেম্বর বাংলার শিক্ষক, চিকিৎসক, সাংবাদিকসহ মেধাবীদের নির্মম গণহত্যা করে মেধাশূন্য করে। আজও তাদের দূসররা বিচরণ করছে। তাদের ব্যাপারে সজাগ থেকে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস তুলে ধরার আহবান জানান।
, || - ||
গুইমারাতে শহীদ বুদ্ধিজিবী দিবস পালিত
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।
Please follow and like us: