, || - ||

গুইমারাতে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বইমেলা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকিতে মজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে সিন্দুকছড়ি জোন এবং গুইমারা উপজেলা প্রশাসনের অায়োজনে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে তিনদিন ব্যাপী অমর একুশে বই মেলা।

বৃহস্পতিবার(২০ফেব্রুয়ারী) সকাল ১০টায় বইমেলার ২০২০উদ্বোধন করেন ২৪অার্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ শাহরিয়ার জামান।

এসময় উপস্থিত ছিলেন,সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃকর্ণেল কাজী কাওসার জাহান,জোন টু অাইসি মেজর জুনায়েদ বিন কবির,রিজিয়ন জি টু অাই মেজর মঈনুল অালম,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা,উপজেলা নির্বাহী অফিসার তুষার অাহাম্মদ,গুইমারা থানার অফিসার্স ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া,মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা,উপজেলা অাওয়ালীগ সভাপতি জাহাঙ্গীর অালম,সাধারণ সম্পাদক মেমং মারমা,মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রাচাথৌয়ায় মগ,হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথৌয়াই চৌধুরী,সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা,পদস্থ সেনা অফিসার,সাংবাদিক,রাজনৈতিক নেতাকর্মী,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠােনর শিক্ষক ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নারী-পুরুষ, সাদা কালো,রঙ্গীন পোষাকে মেলায় অংশগ্রহন করে মেলাকে প্রানবন্তকরে তুলে।উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি মুজিব বর্ষ এবং অমর ২১ মহান শহীদ দিবসের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং  মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।অায়োজকরা জানান,সকলের জন্য মেলা উন্মুক্ত।

শিশু কিষোরসহ সকল বয়সীদের বই পড়ায় অাগ্রহী করে তুলতে মেলার অায়োজন।

Please follow and like us: