‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী:স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’
উদযাপন উপলক্ষে গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য
র্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মার্চ) সকাল ১০ টার দিকে গুইমারা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ
হতে বর্ণাঢ্য একটি র্যালিটি বের করা হয়।র্যালিটি উপজেলার প্রধান সড়ক
প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুইদিন ব্যাপি অনুষ্ঠিত মেলায়
গিয়ে শেষ হয়।পরে অতিথিদের নিয়ে মেলার উদ্বোধন এবং মেলা পরিদর্শন করেন
উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ।
র্যালীতে অংশগ্রহন করেন,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা
আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেমং মারমা,গুইমারা উপজেলা চেয়ারম্যান
উশ্যেপ্রু মারমা,গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মো: মিজানুর
রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ম্রারাচাথোয়াই মগ,উপজেলা মহিলা বিষয়ক
কর্মকর্তা মোছা: হাছিনা আক্তার,গুইমারা সরকারি কলেজের অধক্ষ মো: নাজিম
উদ্দিন,গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবেদীনসহ
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষক,মুক্তিযোদ্ধা,সুশীল সমাজ,এনজিও কর্মী,সাংবাদিক ও রাজনৈতিক
ব্যক্তিবর্গ।
পরে সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে
নির্বাহী অফিসার তুষার আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা,সাংস্কৃতিক
অনুষ্ঠান ও উন্নয়ন বিষয়ক ভিডিও প্রদর্শনী করা হয়।
, || - ||
গুইমারাতে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।
Please follow and like us: