৩১বার তপোধ্বনী,শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন,পতাকা উত্তোলন,আলোচনা সভা মুক্তিযোদ্ধা সংবর্ধনা সহ নানা আয়োজন, বিনন্ম শ্রদ্ধা, ভালবাসা ও যথাযোগ্য মর্যাদায় গুইমারাতে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। গুইমারা উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)শাহীন আলম মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে সুর্যোদয়ের সাথে সাথে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ বেদিতে পূষ্পার্ঘ অর্পণ করে মুক্তিযুদ্ধে আতœদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।পরে গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,গুইমারা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন,গুইমারা প্রেসক্লাব,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)গুইমারা উপজেলা শাখাসহ বিভিন্ন জাতীয় রাজনৈতিক দল,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ বেদিতে পূষ্পার্ঘ অর্পণ করে মুক্তিযুদ্ধে আতœদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
গুইমারা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮টায় সমবেত কষ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ পুলিশ,আনসার-ভিডিপি, গুইমারা কলেজ, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়, গুইমারা মাদ্রাসা, ও গুইমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষূদে ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এস আই মহিউদ্দীনের নেতৃত্বে অনুষ্ঠিত প্যারেডে অভিবাদন ও সালাম গ্রহণ করেন নির্বাহী(ভারপ্রাপ্ত) শাহীন আলম। এসময় অভিবাদন মঞ্চে গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা,গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব চন্দ্র কর উপস্থিত ছিলেন।
সকাল ৯টায় বালক-বালিকা ক্রীড়া প্রতিযোগিতা,১০টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)শাহীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব চন্দ কর,মুক্তিযোদ্ধা কমান্ডার ¤্রসাথোয়াই মগ,গুইমারা কলেজ অধ্যক্ষ মোঃ নাজীম উদ্দিন,গুইমারা মাদ্রাসার সুপার জায়নুল আবদীনসহ বিভাগীয় কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক-শিক্ষিকা,সাং