দেশব্যাপী চাঁদাবাজি, হত্যা, সন্ত্রাস, ধর্ষন ও অবৈধ দখলের বিরুদ্ধে পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারায় জুলাই বিপ্লব ও সর্বস্তরের ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১২ মে সোমবার সকাল ১১ জুলাই বিপ্লবী ও সর্বস্তরের ছাত্র জনতার বিক্ষোভ মিছিল এবং সমাবেশে, গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয় এবং গুইমারা কলেজিয়েটের স্কুলের শিক্ষার্থীরা এবং সর্বত্র জনসাধারন অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারের প্রাঙ্গন থেকে শুরু করে গুইমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়।
গুইমারার প্রতিনিধি আরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ জেলা ছাত্র প্রতিনিধি অপূর্ব, মামুন, শাহনেওয়াজ বক্তব্য প্রদান করেন। বক্তারা বলেন, জুলাই আগষ্ট বিপ্লবের পর দেশ থেকে স্বৈরাচার চলে গেলে ও তাদের দোসরদের রেখে গেছেন। তারা আজ শহর থেকে গ্রাম সর্বত্র লুটতরাজ, ধর্ষন, চিনতাই, দখলদার অব্যাহত রেখেছে। তাদের কালো হাত থেকে শিশু আছিয়া থেকে শুরু করে বান্দরবানের তঞ্চঙ্গা নারী কেউ রেহাই পায় নাই। তাই এখন সময় এসেছে তাদেরকে রুখে দাড়ানোর। স্বৈরাচারের দোসররা মনে করেছেন তাদের গুরু এখনো আছেন, কিন্তু তারা জানেন না যে তাদের গুরুর নয়াদিল্লিতে মৃত্যু হয়েছে।
Please follow and like us: