, || - ||

গুইমারায় পল্লী কর্মসংস্থান দুঃস্থ নারীকর্মীদের বাস্তবমূখী আয়বর্ধক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

“শেখ হাসিনার মূলনীতি,গ্রাম সহরের উন্নতি” এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পে নিয়োজিত দুঃস্থ নারী কর্মীদের বাস্তবমূখী আয়বর্ধক মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ডিসেম্বর ২০২৩) গুইমারা উপজেলা হলরুমে উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন,আরইআরএমপি-৩ শীর্ষক প্রকল্পের সহকারী ট্রেনিং অফিসার মোনান চাকমা, উপজেলা প্রাণী ও সম্পাদক বিষয়ক কর্মকর্তা মাইনুল ইসলাম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, মৎস্য কর্মকর্তা দ্বীপন চাকমা প্রমূখ।

খাগড়াছড়ি জেলা এলজিইডির আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে,পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ এ নিয়োজিত দুঃস্থ নারী কর্মীরা অংশগ্রহণ করেন।

Please follow and like us: