গুইমারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০১৯-২০অর্থ বছরে ২০২০-২১ আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার (ডিএপি ও এমওপি) এবং ধান বীজ বিতরণ করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল)বীজ ও সার বিতরণ কার্যক্রয় উদ্ধোধন করেন,প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠীত উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,গুইমারা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাারণ সম্পাদক মেমং মারমা,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মর্তুজা আলী,উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুম ভূঁইয়া,উপ-সহকারী কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান,সুমন কর।এছাড়া উষাচিং মারমা,রমণী কুমার ত্রিপুরা সহ স্থানী গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি কংজরী চৌধুরী বলেন,আউশ ধান উৎপাদনের জন্য বীজ ও সার বিতরণ করে পাহাড়ী-বাঙ্গালী সকল কৃষকদের পাশে দাড়ীয়েছে সরকার।আগামী দিনে দুর্যোগ মোকাবিলায় কৃষি কাজে মনোযোগি হওয়ার আহবান জানান তিনি।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ১০ জনকে কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করেন। মোট ১২৫ জন কৃষক-কৃষানীর মাঝে জনপ্রতি ৫ কেজি আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।
, || - ||
গুইমারার কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার এবং বীজ বিতরণ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।
Please follow and like us: