খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সনাতন/ হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা,উপজেলার তিনটি ইউনিয়নের ৫টি মন্ডপে অনুষ্ঠিত হবে।পূজা মন্ডপ পরিদর্শন করেছেন,উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা।শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে যথাযোগ্য মর্যাদায়,যাতে সম্পন্ন করতে পারে,সেজন্য সহায়তার পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা।
শুক্রবার(৩০সেপ্টেম্বর)পূজামন্
পূজামন্ডব পরিদর্শন কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা,উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ্ ও নেতৃবৃন্দরা পূজা মন্ডপের সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দের সাথে,শুভেচ্ছা বিনিময় করে পূজার সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং শারদীয় দূর্গোৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে এবং উৎসব মুখর পরিবেশে পালনে উপজেলা প্রশাসনের পক্ষথেকে সর্বাত্বক সহয়তার এবং পূর্ণ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেন।